Skip to main content

Posts

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

  মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা   জেলা প্রতিনিধি    নোয়াখালী  প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৯ জানুয়ারি ২০২২       ছবি প্রতীকী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সেলিম (৪৬) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। আসামি মো. সেলিম সোনাইমুড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া চৌধুরী বাড়ির মৃত হাজী রাজান আলীর ছেলে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানিয়েছেন, বাদীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলার বিবরণে জানা গেছে, বাদীর মেয়ে (৯) তাবিয়াতুল উম্মা মহিলা মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটায় মাদরাসা থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আসামি তাকে ধরে দোকানের পেছনে রান্নাঘরে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে শিশুটির বাড়ি ফিরতে দেরি দেখে তা...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ পদে চাকরির সুযোগ

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ পদে চাকরির সুযোগ   জাগো নিউজ ডেস্ক  প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০২২       চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২টি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ ও ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের বিবরণ চাকরির ধরন:  স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: চট্টগ্রাম আবেদনপত্র সংগ্রহ:  আগ্রহীরা  www.cu.ac.bd  এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

স্কুল খোলা রাখার আহ্বান ইউনিসেফের

স্কুল খোলা রাখার আহ্বান ইউনিসেফের  অনলাইন ডেস্ক স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের ব্যবস্থা নিয়ে স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার (২৮ জানুয়ারি) ইউনিসেফ এক বিবৃতিতে এই আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতি বলেন, স্কুল খোলা রাখুন। স্কুলগুলো পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে বিশ্বে প্রায় ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত। আমরা জানি, ডিজিটাল সংযুক্তির পেছনে বিনিয়োগ নিশ্চিত করতে পারলেই কোনো শিশু পেছনে পড়ে থাকবে না। প্রতিটি শিশুকে স্কুলে ফিরিয়ে আনতে আমাদের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে প্রতিটি কমিউনিটির প্রান্তিক শিশুদের ওপর বিশেষ লক্ষ্য রেখে কিছু বিষয়ে বিস্তৃত সহায়তা দেওয়া। যেমন, শ্রেণিকক্ষে পাঠদানের ঘাটতি পূরণে অতিরিক্ত ক্লাস নেওয়া, মানসিক স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, সুরক্ষা এবং অন্যান্য পরিষেবা দান। শিক্ষক এবং স্কুল কর্মীদের অবিলম্বে টিকা দিন। প্রথম সারির স্বাস্থ্যকর্মী এবং উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে কোভিড-১৯ এর টিকাদানের পরপরই এই টিকাদানের ক্ষেত্রে শিক্ষক এবং স্কুল কর্মীদের সম্পূর্ণরূপে সমর্থন ও অগ্রাধিকার...

করোনার নতুন ধরন ‘নিওকোভ’ আরও বেশি মারাত্মক!

  করোনার নতুন ধরন ‘নিওকোভ’ আরও বেশি মারাত্মক!  অনলাইন ডেস্ক করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের পরে এবার ‘নিওকোভ’ নামে করোনার আরেকটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যেটি পূর্বের সব ধরণগুলোর থেকে বেশি প্রাণঘাতী। চীনের গবেষকদের দাবি, দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে এটি ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, করোনার এই ধরনটি আরও পরিবর্তিত হয়ে ভবিষ্যতে মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। নিওকোভ করোনাভাইরাসের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে। এতে আক্রান্ত প্রতি ৩ জনে একজনের মৃত্যু হতে পারে। প্রচলিত কোনো টিকাই এটি প্রতিরোধে সক্ষম হবে না। আজ শুক্রবার ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম উহানের বিজ্ঞানীদের এক গবেষণাপত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি বায়োআরজিভ ওয়েবসাইটে প্রকাশিত ওই গবেষণাপত্রটির এখনো পিয়ার রিভিউ করা হয়নি। এতে উহান ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেস ইনস্টিটিউট অব বায়োফিজিক্সের গবেষকরা বলেছেন, মানুষের কোষে নিওকোভের অনুপ্রবেশের জন্য শুধুমাত্র একটি মিউটেশন প্রয়োজন। গবেষকদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিওকোভ মধ্যপ্রাচ্য রেসপিরেটরি সিন্ড্রোমের (মার্স) সঙ্...

ইউক্রেন সংকট : পশ্চিমাদের ‘আতঙ্ক সৃষ্টি না করার’ পরামর্শ

  ইউক্রেন সংকট : পশ্চিমাদের ‘আতঙ্ক সৃষ্টি না করার’ পরামর্শ  অনলাইন ডেস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের সীমান্তে রুশ সেনা মোতায়েন ব্যাপারে ‘আতঙ্ক সৃষ্টি না করার’ জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়ার আসন্ন হামলার সতর্কতা ইউক্রেনের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার বলেন, তিনি মনে করেন রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে আগামী মাসেই হামলা করতে পারে। এর প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট শুক্রবার ‘আতঙ্ক সৃষ্টি না করার’ জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম  বিবিসির খবরে  এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করার কথা অস্বীকার করে আসছে। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মস্কো যুদ্ধ চায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি গত বসন্তে করা একই আকারের রুশ সৈন্য সমাবেশের চেয়ে এখন তেমন বড় হুমকি দেখছেন না। শুক্রবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেন...

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৬, নিখোঁজ ৩০

  তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৬, নিখোঁজ ৩০  অনলাইন ডেস্ক ভূমধ্যসাগরের তিউনিসিয়ার উপকূলীয় এলাকায় অভিবাসন প্রত্যাশীদের বহনকারী এক নৌকাডুবির ঘটনায় ৬ আফ্রিকান নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন অভিবাসন প্রত্যাশী ব্যক্তি নিখোঁজ রয়েছেন।  খবর আরব নিউজের। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকাটিতে মোট ৭০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।  উদ্ধারকৃতদের বরাত দিয়ে ইউএনএইচসিআর জানায়, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার সমুদ্র উপকূল থেকে গত বুধবার ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে একপর্যায়ে পরদিন বৃহস্পতিবার তিউনিসিয়ার সমুদ্র উপকূলীয় এলাকায় নৌকাটি ডুবে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। অভিবাসন প্রত্যাশীরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।   উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে থেকে অভিবাসন প্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করে থাকেন। বেশিরভাগ সময় আফ্রিকার দেশ তিউনিসিয়া এবং লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ নৌকায়...

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মীর মৃত্যু

  নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মীর মৃত্যু  অনলাইন ডেস্ক নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর পাকাপুলে ছুরিকাঘাতে আমান (১৭) নামে এক গার্মেন্টস কর্মী হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাকাপুল এলাকার আউয়াল মিয়ার বাড়ির ভাড়াটিয়া জীবন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭টায় অজ্ঞাত দুর্বৃত্তরা আমানকে পিঠে ছুরিকাঘাত করলে সে স্থানীয় এক ফার্মেসীতে আসে। এ সময় স্থানীয় লোকজন আমানের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। পরে বিস্তারিত জানানো হবে। বিডি প্রতিদিন/আবু জাফর