Skip to main content

Posts

গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জাহাঙ্গীরের

সারাদেশ গাজীপুর গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জাহাঙ্গীরের জেলা প্রতিনিধি, গাজীপুর ৩১ অক্টোবর ২০২৩, ১৮:৫০ 5k Shares অ+ অ- বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে আগামীকাল বুধবার (১ নভেম্বর) কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। উদ্ভূত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ের সামনে জেলা ও মহানগরীর ৪৩টি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন জাহাঙ্গীর আলম। চলমান শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলেন। তিনি উপস্থিত সাংবাদিকদের সভার বিষয়টি অবহিত করেন। এ সময় শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছেন তা ইতোমধ্যে গাজীপুরের বিভিন্ন অঞ্চলের কারখানাগুলোতে ছড়িয়ে পরেছে। গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে মজুরি বোর্ডের কাছে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছেন। এ নিয়ে বোর্ডের আলাপ-আলোচনা চলছে। আগামী ১ নভেম্বর মজুরি বোর্ডের ৫ম সভা অনুষ্ঠিত হব...

গাঁজায় আসক্ত ছেলের মুখে মরিচের গুঁড়া দিলেন মা!

  গাঁজায় আসক্ত ছেলের মুখে মরিচের গুঁড়া দিলেন মা!  অনলাইন ডেস্ক ছেলে অষ্টম শ্রেণির পর আর স্কুলে যায়নি। বাড়ি থেকে পালিয়ে দিনের পর দিন থাকতো নিখোঁজ। করতো গাঁজার নেশা। বারবার নিষেধ করেও কোনো কাজ হয়নি। শেষপর্যন্ত ছেলে ঘরে ফিরতেই গাছে পিঠমোড়া করে বাঁধলেন মা। তারপর মুখে ডলে দিলেন মরিচের গুঁড়া।  গত সোমবার (৪ এপ্রিল) ভারতের হায়দরাবাদের গান্ধীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হয়েছে এর  ভিডিও । তাতে দেখা যায়, গাছে পিঠমোড়া করে বাঁধা অবস্থায় ছেলের মুখে মরিচের গুঁড়া মাখিয়ে দিচ্ছেন মা। ছেলেটি চিৎকার করতে করতে মুখ ঢাকতে গেলে এক আত্মীয় এসে তার হাত টেনে ধরেন। সেখানে আরও লোক থাকলেও কেউই তাকে সাহায্য করতে এগিয়ে যাননি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মায়ের এমন করা উচিত হয়নি। ১৬ বছরের ছেলে নেশার কবলে পড়েছে। তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলাম। এ বিষয়ে বাবা-মায়ের আরও সতর্ক হওয়া উচিত ছিল। সূত্র : আনন্দবাজার।

পশ্চিমবঙ্গের হাসপাতালে বাংলাদেশের সরকারি ওষুধ!

  পশ্চিমবঙ্গের হাসপাতালে বাংলাদেশের সরকারি ওষুধ!  দীপক দেবনাথ, কলকাতা বাংলাদেশে যে ওষুধ ক্রয় ও বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ, সেই ওষুধ দেওয়ার অভিযোগ উঠলো ভারতের পশ্চিমবঙ্গের এক সরকারি হাসপাতালে।  হাসপাতালের বহিঃবিভাগ থেকে রোগীদের এমন ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যটির পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে।  হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, তারাই নাকি দিনের পর দিন, মাসের পর মাস ধরে এভাবেই বাংলাদেশের ওষুধ রোগীদের প্রেসক্রাইব করে দিচ্ছেন। ‘ডক্সিসাইক্লিন’ নামে ওই ক্যাপসুলের পাতার ওপরই লেখা রয়েছে-‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’। ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি হল বগুড়ার এসেনসিয়াল ড্রাগস কোং লি.। এই ওষুধটি মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসা করতে ব্যবহৃত হয়ে থাকে।  গতকাল মঙ্গলবার বিষয়টি সামনে আসতেই শোরগোল পরে গেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে। কিভাবে বাংলাদেশ সরকারি ওষুধ অন্য রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। তা অবিলম্বে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানা...

নরসিংদীতে জনবহুল স্থানে ব্যাটারি কারখানা, বিষাক্ত সিসার ঝুঁকিতে মানুষ

  নরসিংদীতে জনবহুল স্থানে ব্যাটারি কারখানা, বিষাক্ত সিসার ঝুঁকিতে মানুষ  নিজস্ব প্রতিবেদক এক সময় ছিল টেক্সটাইল মিলস। এখন সেখানে গড়ে তোলা হয়েছে ব্যাটারির কাঁচামাল সিসা উৎপাদনের কারখানা। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ঠিক উল্টো পাশেই জেনিয়া টেক্সটাইল মিলস লিমিটেডে উৎপাদন হচ্ছে এই সিসা। বিগত দেড় বছর ধরে চীনা নাগরিকরা এ কারখানা পরিচালনা করছেন। কিন্তু সরকারি কোনো দপ্তরের অনুমোদন তাদের নেই। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, কারখানাজুড়ে বসানো হয়েছে সিসার বার তৈরির মেশিন। সেসব মেশিনে উৎপাদিত সিসার বার, কাঁচামাল ও কয়লা কারখানার পুরো শেড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কয়েকজন শ্রমিক কোনো নিরাপত্তা সামগ্রী ছাড়াই কাজ করছেন বিষাক্ত এ কারখানায়। সংবাদকর্মীরা যেতেই তারা কাজ বন্ধ করে দেন। কারখানায় সংবাদকর্মী প্রবেশের সংবাদে ছুটে আসেন এক চীনা নাগরিক। ইন ওয়েন উই নামে ওই চীনা নাগরিক নিজেকে কারখানার চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। এসময় তার সঙ্গে থাকা দোভাষী আল-আমিন জানান, কারখানাটি এখনও চালু করা হয়নি। ট্রায়াল হিসেবে কিছু সিসা উৎপাদন করা হচ্ছে, যা বিভিন্ন ব্যাটারি কারখানায় কাঁচামাল হিসেবে ব্যব...

করোনা: বিশ্বে একদিনে আক্রান্ত ১২ লক্ষাধিক

  করোনা: বিশ্বে একদিনে আক্রান্ত ১২ লক্ষাধিক  অনলাইন ডেস্ক করোনায় মঙ্গলবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৩২৪ জন এবং এ রোগে মারা গেছেন ৩ হাজার ৪৮১ জন। মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। মঙ্গলবারও অন্যান্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯৯৫ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৯ জনের। ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৮২ হাজার ৯২৪ জনের।

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, কাজ সেলস বিভাগে

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, কাজ সেলস বিভাগে চাকরি ডেস্ক ফ+ ফ- সিটি ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ন্যাশনাল সেলস-দায় বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম : অফিসার (সেলস)।  পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক বা স্নাতকোত্তর পাস। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও এনএফবিআই বিষয়ে জানাশোনা থাকতে হবে। দায় সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। সেলস ও নেগশিয়েশন স্কিল থাকতে হবে। ইন্টারপারসোনাল ও কমিউনিকেশন স্কিল থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে। আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ : ১০ এপ্রিল, ২০২২ বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় করবে কোরিয়ান কোম্পানি

  পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় করবে কোরিয়ান কোম্পানি   কেএমএ হাসনাত  ||  রাইজিংবিডি.কম ফাইল ছবি আগামী জুনে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু চালু হওয়ার পর ৫ বছরের জন্য পদ্মা সেতুর টোল আদায়ের দায়িত্ব পাচ্ছে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি)। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ সড়ক অবকাঠামো। এই সেতুকে ঘিরে রয়েছে অনেক স্বপ্ন এবং চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছে।  তবে শেষ পর্যন্ত সব কিছু উপেক্ষা করে সেতুটির ৯৬.৫০ শতাংশ ভৌত কাজ সম্পাদিত হয়েছে। নির্মাণকাজ শেষ হলে সেতুর পরিচালনা, রক্ষাণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার প্রয়োজন হবে। সূত্র জানায়, পদ্মা সেতুর পরিচালনা, রক্ষণাবেক্ষণ  ও টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে দক্ষিণ কোরিয়ার সরকারি প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনকে দায়িত্ব দেওয়ার...

তাপমাত্রা বাড়বে এপ্রিলে

  তাপমাত্রা বাড়বে এপ্রিলে  অনলাইন ডেস্ক প্রতীকী ছবি বৃষ্টিতে সৃষ্টি হওয়া ভ্যাপসা গরমের মাঝেই বাড়বে তাপমাত্রা। ফলে এপ্রিলে বাড়তে পারে ভোগান্তি। আবহাওয়া অফিস বৃহস্পতিবার (৩১ মার্চ) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার (২ এপ্রিল) নাগাদ আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা বাড়বে। বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

চট্টগ্রামে ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তি

চট্টগ্রামে ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তি সহসাই সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের  সাইদুল ইসলাম, চট্টগ্রাম ফাইল ছবি ট্রেন যাত্রীদের ভোগান্তি-বিশৃঙ্খলা এবং দীর্ঘ লাইনের মধ্য দিয়েই শুরু হয়েছে রেলওয়ের টিকিটিং ব্যবস্থার নতুন অ্যাপসের যাত্রা। নতুন এই অ্যাপসের (সহজ) মাধ্যমে গতকাল সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সুবর্ণা, গোধূলী, সোনার বাংলা, তুর্ণানিশিথাসহ বিভিন্ন ট্রেনের টিকিট কিনতে দুপুর থেকেই যাত্রীরা লাইনে ছিলেন। এরই মধ্যে অনেকেই লাইন ভেঙে যাওয়ার ভয়ে সময়মতো দুপুরের খাবারও খেতে পারেননি। তবে টিকিটিং অ্যাপস ‘সহজ’র এই নতুন সিস্টেমের কাছে অসহায় রেল প্রশাসন। চট্টগ্রামের টিকিটের তদারকির দায়িত্বে থাকা নতুন ডিসিও ইতি ধর বুঝে উঠতে কষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন। এসব দেখে রমজানে টিকিটের কি অবস্থা হবে, আদৌ সুষ্ঠুভাবে পরিচালনা হবে কি না সেই প্রশ্ন রেল সংশ্লিষ্টদের। তবে  সবমিলিয়ে বিশৃঙ্খলা ও ভোগান্তির মধ্যেই টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রেনের সাধারণ যাত্রীরা। বাসু নামের একজন যাত্রী বলেন, দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ফেরত এসেছি। অনলাইনেও টিকিট নিতে অনেক কষ্ট। নতুন সিস্টেমে কাজ হচ্ছে শুন...

ইতালির বিদায়ে ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ

  ইতালির বিদায়ে ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ  অনলাইন ডেস্ক বাছাই পর্বেই শেষ হয়ে গেছে ইউরো চ‍্যাম্পিয়নদের কাতার বিশ্বকাপ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই আসরে খেলা হবে না ইতালির। নর্থ মেসিডোনিয়ার কাছে ইতালির হার এবং টানা দ্বিতীয়বার বিশ্বকাপে খেলতে না পারার হতাশায় ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ রবার্তো মানচিনি। ঘরের মাঠে ৬০টি বিশ্বকাপ বাছাই খেলে প্রথম হারে প্লে অফের সেমিফাইনালেই ছিটকে গেলে ইউরোপ চ্যাম্পিয়নরা। একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে আলেক্সান্দার ত্রাজকোভস্কি বক্সের বাইরে থেকে তাদের জাল কাঁপান। এমন অপ্রত্যাশিত হার মেনে নিতে পারছেন না মানচিনি। ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে ইউরো জয়ী কোচ বললেন, ‘দেখা যাক কী হয়। আমি মনে করি ভবিষ্যৎ নিয়ে কথা বলার মতো অবস্থায় আমরা কেউ নেই। আমি কী বলব জানি না।’ গত জুলাইয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ইউরো জিতেছিল ইতালি। এক বছর না হতেই এমন হতাশাজনক পরিণতি। মানচিনি বললেন, ‘গত মৌসুম ছিল আনন্দে ভরা। এখন দেখলাম চরম হতাশা। অন্য ব্যাপারগুলো নিয়ে ভাবা এখন সহজ নয়। আমি আমার ছেলেদের জন্য খুব দুঃখিত। গত জুলাইয়ের তুলনায় আজকে...